• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে নানী-নাতি ফেনসিডিলসহ আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
মেহেরপুরে নানী-

-মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেরপুরের চকশ্যামনগর থেকে ১৩২ বোতল ফেনসিডিলসহ নানী-নাতি আটক করেছে র‌্যাব-১২।

শুক্রবার (৫ জুলাই) ভোরে মেহেরপুরের গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টীম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এরা হচ্ছে- সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম(৫৫) ও মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া(১৯)। আটককৃতরা সম্পর্কে নানী-নাতি।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব- ১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, চকশ্যামনগরের শামসুল হুদার বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টীম অভিযান চালায়।

এসময় ১৩২ বোতল ফেনসিডিল পাওয়া গেলে সুজান বেগম ও লিজন মিয়া নামের দুজনকে আটক করা হয়। আটককৃতরা দির্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category