• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুল আলম।

মেলায় ৮ টি স্টলে দেশীয় বিদেশী ফলের পসরা সাজিয়ে বসে ছিলেন স্টল মালিকরা। দেশী ফলের মধ্যে ছিলো, আম, জাম, কাঁঠাল, কলা, সবেদা, আশ ফল, গাব, বাতাবি লেবু, কামরাঙ্গা তাল নানা প্রজাতির ফল সোভা পাচ্ছে স্টলগুলোতে।

মেলায় প্রধান অতিথি বিলেন, বিদেশী ফলের ভিড়ে দেশীয় অনেক পুষ্টি সমৃদ্ধ ফল হারিয়ে গেছে। তারপরও স্টগুলোতে বিলুপ্তপ্রায় সব ধরনের ফল সংগ্রহ করে প্রদর্শণী করা হয়েছে। এতে ফলগুলো চাষে উদ্বুদ্ধ সাধারণ মানুষ। এ প্রজন্মের শিশুরা পরিচিত হতে পারবে দেশীয় অনেক ফলের সাথে। তিনি আরো বলেন, বিদেশী ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টিগুন অনেক বেশি। তাই দেশীয় ফলগুলো বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে পারিত্যাক্ত জমিতে দেশীয় ফলের চাষ বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category