• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে ট্রাক্টরের চাপায় আহত রিকশা চালকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে ট্রাক্টরের চাপায় আহত রিকশা চালকের মৃত্যু
মেহেরপুরে ট্রাক্টরের চাপায় আহত রিকশা চালকের মৃত্যু

মেহেরপুরে ট্রাক্টরের চাপায় আহত রিকশা চালক কালু (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালু মৃত্যু বরণ করেন। কালু মিয়া মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা চালক কালু শহরের দিক থেকে কোর্টের দিকে যাচ্ছিলেন। এসময় পৌর ভূমি অফিসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার উপর উঠিয়ে দিলে রিকশাসহ চালক কালু ট্রাক্টরের সামনের চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় রিকশাটি দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়রা ট্রাক্টর চালক রায়হানকে আটক করে। পরে ট্রাক্টর চালক রায়হান ও ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেয়। স্থানীয়রা কালুকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করেন। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category