• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
মেহেরপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কলেজ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। জেলা সেক্রেটারি ইকবাল হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌর আমীর সোহেল রানা ডলার, উপজেলা আমীর সোহেল রানা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” তারা কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন।

নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category