• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে জামায়াতে যোগ দিলেন ৩২ পরিবার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে জামায়াতে যোগ দিলেন ৩২ পরিবার
মেহেরপুরে জামায়াতে যোগ দিলেন ৩২ পরিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মেহেরপুর সদর উপজেলায় বিভিন্ন দলের ৩২ টি পরিবার যোগদান করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর শাখায়। সদর উপজেলার শ্যামপুর গ্রামের ৩২টি পরিবার জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় শ্যামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ সময় দলের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শ্যামপুর বাজারে নির্বাচনি সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মো: ইকবাল হুসাইন, উপজেলা আমীর সোহেল রানা।

জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জেলা জামায়াতের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category