• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানে মেহেরপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভুইয়ার নেতৃত্ব একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যলয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, এনডিসি গোলাম রাব্বানী, জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ-সভাপতি রশিদ হাসান খান আলোসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা সড়ককে নিরাপদ করতে এবং সড়কে প্রাণ যাওয়া রোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category