• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ মে, ২০২৪
মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ও আলোচনাসভা অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মহি উদ্দিন আহাম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা সমাজসেবা কর্মকর্তা কাজি কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা খাদ্য কর্মকর্তা ইকবাল আহাম্মেদ সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ পুষ্টিতে সুস্থ্য জীবন, বিভিন্ন খাদ্যের পুষ্টিমান ও জেলার পুষ্টি মানের নানা সুচক নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে নিরাপদ পুষ্টি বিষয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category