• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে চায়না দুয়ারী জাল উদ্ধার- আগুনে পুড়িয়ে ধ্বংস

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
মেহেরপুরে চায়না দুয়ারী জাল উদ্ধার- আগুনে পুড়িয়ে ধ্বংস
মেহেরপুরে চায়না দুয়ারী জাল উদ্ধার- আগুনে পুড়িয়ে ধ্বংস

মৎস সুরক্ষা ও সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেহেরপুর ভৈরব নদে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঝহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা গেছে, ভৈরব নদে জাল ফেলে অবৈধভাবে মাছ শিকার করছে এমন অভিযোগ পেয়ে মেহেরপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অভিযোগ চালানো হয়। পরে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়। চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও বিপদজনক।

কারেন্ট জাল শুধু ছোট মাছ ধরতে পারে কিন্তু চায়না দুয়ারী জাল সকল ধরনের মাছের পোনা ধ্বংস করে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং মাছের বংশবিস্তার স্বাভাবিক করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকতা মীর মোঃ জাকির হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category