• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২১ মে, ২০২৫

গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে করেন  মেহেরপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এস.এম নাসিম রেজা।
তিনি বলেন, গ্রাম আদালত এর মাধ্যমে গ্রামের ছোট-খাট বিরোধ নিষ্পত্তি করে গ্রামের বিরোধ গ্রামেই নিস্পত্তি করতে হবে। যাতে করে স্থানীয় মানুষজন হয়রানীর শিকার না হয়। গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামের মানুষ যেমন শান্তিতে থাকতে পারবে তেমনি আদালত সমূহে মামলার চাপ কমবে। ইউনিয়ন চেয়ারম্যানদের সঠিকভাবে দলের ঊর্ধ্বে থেকে গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করতে আহবান জানান তিনি।
এ সময় গ্রাম আদালতের সক্রিয়করন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম।
অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মাসুদ রানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর নবী, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, জেলা ও দায়রা জজের বিচারক তহিদুল ইসলাম।
ভক্সপপ: এস এম নাসিম রেজা, সিনিয়র জেলা ও দায়রা জজ, মেহেরপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category