মেহেরপুরে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। রবিবার (১৮ জুন) সকাল ১০ টার দিকে জেলার তিন উপজেলার ৪৬০ টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন শুরু হয়। এবার জেলায় ৬৮ হাজার ৬৫৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২৪৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাম্পসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার ৪১০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর সুস্থ্য জীবন গড়তে স্ব স্ব কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য গত সোমবার (১২ জুন) অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছিলেন সিভিল সার্জন সভিল সার্জন ডা: জাওয়াহেরুল আনাম সিদ্দিকী।