• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
মেহেরপুরে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
মেহেরপুরে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করাসহ চার দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট্স্ সমিতি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর ওয়াপদার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন মেহেরপুর জেলার কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির সভাপতি আব্দুল লতিব।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান (রন), মুজিবনগর উপজেলা শাখার সহ-সভাপতি কাজী খয়রুদ্দীন আহাম্মেদ, নিবার্হী সদস্য মতিউর রহমান, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলী, আসিফ আল মোনায়েমসহ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করে। সংগঠনটির অন্য দাবি গুলো হলো, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা। সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। এই দাবিগুলো আদায় না হলে কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category