• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে কৃষকের ধান ঘরে তুলে দিলো স্বেচ্ছাসেবক লীগ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ মে, ২০২৩
মেহেরপুরে কৃষকের ধান ঘরে তুলে দিলো স্বেচ্ছাসেবক লীগ
মেহেরপুরে কৃষকের ধান ঘরে তুলে দিলো স্বেচ্ছাসেবক লীগ

মেহেরপুরে কৃষকের জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবকলীগ। সোমবার (৮মে) সকালে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে এক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিল জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বারিকুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রাশেদুল হাসানসহ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা। সকাল আটটার দিকে গোভীপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীনের জমির ধান কাটা শুরু করা হয়। দিনভর ধান মাড়াই করে ঘরে তুলে দেওয়া পর্যন্ত কাজ চলবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এছাড়াও জেলার অসহায় কৃষকদের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। তীব্র শ্রমিক সংকটে এমন কর্মসূচি কমাবে কৃষকের উৎপাদন খরচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category