• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩
মেহেরপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
মেহেরপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

মেহেরপুরসহ ৫ জেলায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার উদ্যেগে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। আজ শনিবার (৮ জুলাই) সকাল ১১ টার দিকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সনদপত্র বিতরনের উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্টানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শেখ আব্দুস সালাম। বক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যান সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুল। পরে জেলা পর্যায় থেকে অতিথিরা প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন। মেহেরপুর বহুমুখী মানব কল্যান সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল হক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযম এসময় সেখানে উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নই হচ্ছে বর্তমান সরকারের মুল লক্ষ্য। সেই লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই কারনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের মাধ্যেমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে যাতে তারা নিজেদের পায়ে নিজেরা দাড়াতে পারে। বহুমুখী মানব কল্যাল সংস্থার মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদাহ, মাগুরা ও কুষ্টিয়া জেলার ১ হাজার ২ শত শিক্ষার্থীর মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়। দুস্থ্য, বিধাব, স্বামী পরিত্যাক্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে সমাজ সেবা অধিদপ্তর ও বহুমূখী মানব কল্যান সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category