• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা
মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি শিক্ষা) লিউজা-উল-জান্নাহ,সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী,প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আরা হীরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাশেম প্রমুখ।

পরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category