• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিরিক্তি পুলিশ সুপার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর একে একে জেলার বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্থী, জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈকি ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়াও দিনটি উপলক্ষে সরকারী ও বেসরকারীভাবে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category