• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৯৮ পরীক্ষার্থী

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
মেহেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৯৮ পরীক্ষার্থী
মেহেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৯৮ পরীক্ষার্থী

মেহেরপুরে যশোর শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৯৮ জন অনুপস্থিত ছিল। তবে কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার।

জানা গেছে, মেহেরপুর জেলাতে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী উপস্থিত ছিল ৮৪৯৩ জন। অনুপস্থিত ছিল ৯৮ জন। এদের মধ্যে রয়েছে যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৭১ জন, মাদ্রাসা বোর্ডের ১৯ জন ও কারিগরী শিক্ষা বোর্ডের ৮ জন পরীক্ষাথী।

এদিকে গাংনী উপজেলায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা নিয়ন্ত্রণ করা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে। কেন্দ্রে পরীক্ষা পরিদর্শক, পর্যবেক্ষক ও ভ্রাম্যমাণ আদালতের টিম ছাড়াও সিসিটিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এসএসসি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করার জন্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানায় মাধ্যমিক শিক্ষা অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category