• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে একই ব্যক্তির ধানের পর এবার ভুট্টা গাছ কেটে তছরুপ

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে একই ব্যক্তির ধানের পর এবার ভুট্টা গাছ কেটে তছরুপ
মেহেরপুরে একই ব্যক্তির ধানের পর এবার ভুট্টা গাছ কেটে তছরুপ

মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে আগাছানাশক বিষ প্রয়োগ করে এক অসহায় পরিবারের ১০ কাঠা জমির ধান পুড়িয়ে নষ্ট করার পর এবার একই জমির ভুট্টার গাছ কেটে তছরুপ করার অভিযোগ উঠেছে একই গ্রামের রহমত আলীর ছেলে মনিরুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতের কোন এক সময় ফকিরজল নামক মাঠে এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা ধান ও ভুট্টাসহ আগেও কয়েকবার বিভিন্ন ফসল নষ্ট করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আল্লাদি খাতুনের। জানা গেছে, পৈত্রিক সূত্রে ওই জমির মালিক ফিরোজ। অভিযুক্তরা জমির ওয়ারিশ দাবি করে দীর্ঘদিন ধরেই ফসল কর্তন ও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি নিয়ে দু’পক্ষ আদালতে পৃথক পৃথক মামলা দায়ের করেছেন যা বর্তমানে চলমান।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে তারা পরিবারটিকে ক্ষতিগ্রস্থ করতে একের পর এক ফসল বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছেন। ধান পুড়িয়ে নষ্ট করার ঘটনায় ফিরোজ ও মনিরুল আদালতের মামলা শেষ না হওয়া পর্যন্ত কয়েকটি শর্তে মেহেরপুর সদর থানায় লিখিতভাবে আপোষ মিমাংসা করলেও মনিরুল আবারও ১০ কাঠা জমির ভুট্টার গাছ কেটে তছরুপ করেছে বলে অভিযোগ ভূক্তভূগীদের।

স্থানীয়রা বলেন, এই জমিতে আগে ফিরোজের বাবাকে আমরা আবাদ করতে দেখেছি। ফিরোজের বাবা মারা যাওয়ার পর এখন ফিরোজ চাষাবাদ করে। এত বছর পর হঠাৎ করে শুনছি মনিরুলরা এই জমির ওয়ারিশ। একটা ফসলের পেছনে চাষির অনেক কষ্ট থাকে। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতেই পরে তাই বলে একটা অসহায় পরিবারের ফসল বার বার নষ্ট করার উপযুক্ত বিচার হওয়া দরকার। এর আগের বিষ প্রয়োগ করে ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে দেখছি জমির সমস্ত ভুট্টা কেটে তছরুপ করা হয়েছে। কাজটি যারাই করুক তা খুবই অন্যায় হয়েছে।

ফিরোজের স্ত্রী আল্লাদি খাতুন বলেন, আমার স্বামীর বুদ্ধি একটু কম। যে কারণে আমি নিজেই চাষাবাদ করি। কিন্তু যখনই কিছু আবাদ করি তখনই তারা ক্ষতি করে। এর আগেও এই জমির ধান পুড়িয়ে নষ্ট করে দিয়েছিলো। সেসময় মনিরুলের সাথে থানায় লিখিত একটা আপোষ মিমাংসা করা হয়।

সেখানে বলা ছিলো আদালতের যে মামলা আছে তা মিমাংসা না হওয়া পর্যন্ত সে কোন ক্ষতি করবে না। কিন্তু আজ সকালে আবারও আমার ১০ কাঠা জমির সমস্ত ভুট্টার গাছ কেটে তছরুপ করে দিয়েছে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমার পাগল স্বামী ও তিনটা ছেলেমেয়ে খাবো কি। আমি এর সঠিক বিচার চাই।

এবিষয়ে জানতে মনিরুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category