• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে এইচএসসি বিএমটিতে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ শীর্ষে

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে এইচএসসি বিএমটিতে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ শীর্ষে
মেহেরপুরে এইচএসসি বিএমটিতে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ শীর্ষে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএমটির ফলাফলে সবার শীর্ষে জেলা সদরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

সদর উপজেলার মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মোট পরীক্ষার্থী ৮৩, পাশ করেছে ৭৬, পাশের হার ৯১.৫৭, মেহেরপুর সেকেন্ডারী গার্লস স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ২৩ পাশ, করেছে ২০, পাশের হার ৮৬.৯৫, মুজিবনগর উপজেলায় আন নুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মোট পরীক্ষার্থী ৭০ জন,পাশ করেছে ৪৩ জন।

গাংনী উপজেলার গাংনী সরকারী ডিগ্রী কলেজে মোট পরীক্ষার্থী ৮৭ জন, এর মধ্যে পাশ করেছে ৭৮ জন, পাশের হার ৮৯.৮৫, তেরাইল জোড়পুকুরিয়া কলেজে মোট পরীক্ষার্থী ৬৯ জন, এর মধ্যে পাশ করেছে ১৭ জন, পাশের হার ২৪.৬৩, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ১১৪ জন, এর মধ্যে পাশ করেছে ১০০ জন, পাশের হার ৮৮ ১৭, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মোট পরীক্ষার্থী ৪৩ জন, পাশ করেছে ৩২ জন, পাশের হার ৭৪ ৪১, ধানখোলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মোট পরীক্ষার্থী ৩৮জন, পাশ করেছে ২৯ জন, পাশের হার ৭৬.৩১,হাড়াভাঙ্গা ডিএইচ ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৯ জন, পাশ করেছে ২০ জন, পাশের হার ৭২ ৬৩।

জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে জেলা সদরের কারিগরি বিএমটি কলেজের মধ্যে এ বছর জেলায় এইচএসসি ফলাফলে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএমএফ কলেজ সবার শীর্ষে।

কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ শাহী উদ্দীন।

তিনি জানান প্রতিবারের ন্যায় আমাদের কলেজের রেজাল্ট এবার ও ভাল হয়েছে তবে জিপিএ আরও বেশী আশা করেছিলাম কিন্তু হয়নি। ভবিষ্যতে আরও ভাল করার প্রত্যাশা আছে। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এই ফলাফলে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category