• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে আল্লাহ ও ধর্ম নিয়ে কটুক্তিকারী দুজন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে আল্লাহ ও ধর্ম নিয়ে কটুক্তিকারী দুজন গ্রেফতার
মেহেরপুরে আল্লাহ ও ধর্ম নিয়ে কটুক্তিকারী দুজন গ্রেফতার

মেহেরপুরে ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তি ও ফিলিস্তিনি হামলার স্বপক্ষে পোস্টদানকারী দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার তাদেরকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হওয়ায় ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মশিউর রহমান কালুর ছেলে চঞ্চল মাহামুদ(২৯) ও গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের বাবলু রহমানের ছেলে হাফিজুল ইসলাম(২৭)।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে হামলার স্বপক্ষে কথা বলায় এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় চঞ্চল মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে চঞ্চলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই বক্তারা। মানববন্ধন করার আগেই পুলিশ চঞ্চল মাহমুদকে গ্রেফতার করে। অপরদিকে মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করার হাফিজুর রহমান নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ। এদের দুজনের বিরুদ্ধে সদর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category