মেহেরপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সরকারের উপপরিচালক শামীম হোসেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অুনুষ্ঠত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিজা, জাতীয় মহিলা সংস্থার চেয়য়ারম্যান শামীম আরা হীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র্যালিতে অংশ নেয়।