“শ্রমিক-মালিক গড়বো দেশ স্মাট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহাম্মেদ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেনসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা র্যালিতে অংশ নেয়।