আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডঃ সৈয়দ এনামুল কবির।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছিমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামসহ জেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন শ্রেণী পেশার নারীরা উপস্থিত ছিলেন।