• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস । দিনটি উপলক্ষে আজ সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি কোর্ট রোড প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল ছালাম। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শাকরিয়া হায়দার এ সময় সেখানে উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এসময় সেখানে ভূমিকম্প থেকে ভিকটিমকে উদ্ধার, আগুন লেগে গেলে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মহড়াটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category