• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

“কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার” এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রসাশন। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, ইন্সপেক্টর আব্দুল আলিম, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মেহেরপুর এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন ।

এসময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে মানসিকতা পরিবর্তনের পাশাপাশি জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। আর জবাবদিহিতা বাড়লে অপরাধ প্রবনতা বা দূর্নীতি কমতে শুরু করবে। দেশের উন্নয়নের স্বার্থে মানুষকে চিন্তা-চেতনা ও কথা বলার অধিকার দিতে হবে। তাই বাংলাদেশের সংবিধানের তথ্য অধিকার আইনের কথা বলা হয়েছে।

এছাড়াও এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জমির মোঃ হাসিবুস সাত্তার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category