• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে আদালত পাড়ায় প্রকাশ্যে অপহরণ চেষ্টাকারী ১০ জন আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে আদলত পাড়ায় প্রকাশ্যে অপহরণ চেষ্টাকারী ১০ জন আটক
মেহেরপুরে আদলত পাড়ায় প্রকাশ্যে অপহরণ চেষ্টাকারী ১০ জন আটক

জামিন শেষে ফেরার পথে আসামীকে অপহরণ করে নিয়ে যাবার পথে ধরা পড়লো অপহরণকারীরা। আজ মঙ্গলবার বেলা একটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ অপহরণের ঘটনা ঘটে।

জানাগেছে, মামলায় জামিন পাওয়া আসামি আদম ব্যবসায়ী নুরুজ্জামানকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেয় অপহরণকারীরা। খবর পেয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর বাঁশবাড়িয়া নামক স্থান থেকে ঢাকা মেট্রো-চ-৫৩-৮২০০ নম্বরের মাইক্রোবাসটিতে অপহৃত নুরুজ্জামানসহ আপহরণকারী ১০ জনকে আটক করা হয়। তাদের মেহেরপুর সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আটকৃত হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের লিটল হোসেন (৪২), জোড়পুকুরিয়া গ্রামের মিঠুন আলী (৩২), জিয়ারুল ইসলাম (৪৫), রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাক (৫১), আসাদুল ইসলাম(৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের জিন্নাত হোসেন (৩২), সাপাত আলী (৫০), রাজ্জাক (৬৫), পরাগপুর বীরগাছী গ্রামের শিপলু (৪৫) ও মাইক্রোবাস চালক হোসেন আলী(২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আদালত চলাকালীন সময়ে কিছু ব্যক্তি একজনকে বেদম প্রহার করে আদালত চত্বরের থাকা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় কিছু ব্যক্তি তাদেরকে ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়। উক্ত ব্যক্তিদের চেনে না বলে জানিয়েছে স্থানীয়রা।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, অপহরণের খবর পেয়ে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া নামক স্থান থেকে মাইক্রোবাসসহ অপহরণকারী ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category