• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু কাল

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু কাল
মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু কাল

আগমীকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোর থেকে মেহেরপুর সরকারী কলেজ মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। এবারের ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন আয়োজকরা।

জেলা ও জেলার বাইরে থেকে আগত মুসল্লিদের বসার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণ ছাউনি দেওয়াসহ ঘেরা হয়েছে। অপরদিকে মুসল্লিদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে অস্থায়ী শতাধিক শৌচাগার। থাকছে পানি সরবরাহ ব্যবস্থা। দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার ইতজেমা মাঠে জুম্মার নামাজ আদায় করবেন ইজতেমায় আসা মুসল্লিরা। এবং জুম্মার নামাজ আদায় করতে স্থানীয়রা যোগদিবে। শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আঞ্চলিক ইজতেমা।

ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিয়মিত পুলিশের টহল ও সাদা পোশাকে পুলিশ কাজ করবে। এ ছাড়াও ইজতেমাকে কেন্দ্র করে শহরে যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষে ট্রাফিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, তাবলীগ জামায়াতের মুরুব্বীরা বয়ান করবেন। আয়োজকদের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category