• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আইএফডিসি’র শস্য র্কতন ও মাঠ দিবস

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে আইএফডিসি’র শস্য র্কতন ও মাঠ দিবস
মেহেরপুরে আইএফডিসি’র শস্য র্কতন ও মাঠ দিবস

মেহেরপুরে অন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) শস্য র্কতন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত পরিবেশের জন্য উপযুক্ত প্রযুক্তিতে আবাদকৃত বাধা কপির ক্ষেতের শস্য কর্তন করে চাষীদের এ বিষয়ে বাস্তব ধারণা দেওয়া হয়। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারি কৃষি র্কমর্কতা জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনয় ছিলেন আইএফডিসি কর্মকর্তা আলমগীর রশিদ।

মাঠ দিবসে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়। এই প্রযুক্তিতে আবাদকৃত বাধা কপির ফলন ও খরচ সাশ্রয়ের বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা।

জানা গেছে, মেহেরপুর জেলাসহ দক্ষিণবেঙ্গের ২১ টি জেলায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আই এফ ডি সি), ইউএসএআইডি এর অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি পপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতির সাথে কৃষকরা যেন খাপ খেয়ে চাষাবাদ করতে পারেন সেলক্ষ্য বাস্তবায়িত হচ্ছে। খরা সহিষ্ণু জাত, স্বল্প মেয়াদী জাত, জিংক সমৃদ্ধ জাত, পানি সহনশীল জাত, লবণাক্ত পানি সহনশীল জাত নির্বাচন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার ও সঠিক সার ও পানি ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনই হচ্ছে এ প্রকল্পের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category