• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে অটো চালক হত্যা মামলার প্রধান আসামী নাহিদ আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
মেহেরপুরে অটো চালক হত্যা মামলার প্রধান আসামী নাহিদ আটক
মেহেরপুরে অটো চালক হত্যা মামলার প্রধান আসামী নাহিদ আটক

মেহেরপুর শহরের ইজাজ আবাসিক হোটেল থেকে অটো চালক আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামী নাহিদকে (২০) আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বুধবার (২১ জুন) বিকেলের দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ সদর উপজেলার উজুলপুর গ্রামের আলমগীর বাদশার ছেলে। সেই সাথে হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করার পর আব্দুর রহমানের হাত-পা বেঁধে জবাই করে হত্যা করা হয়েছিলো বলে স্বীকার করেছে নাহিদ। শুধু মাত্র তার অটো ছিনতাইয়ের জন্যই হত্যা করে সে। ছিনতাই করা অটো মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে নাহিদ। হত্যার চারদিন আগে নাহিদ চুয়াডাঙ্গায় যাওয়ার কথা বলে অটো চালককে ডেকে নেন এবং হত্যার পর থেকেই নিখোঁজ ছিলো নাহিদ।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার (১২ জুন) ভোরের দিকে এই হত্যা মামলার অপর দুই আসামীকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দীনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখকে গ্রেফতার করেছিলো পুলিশ।
উল্লেখ্য গত রোববার (১১ জুন) বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ইজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫২) গলা কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category