• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরসহ ৮ জেলায় জেলা প্রশাসক রদবদল

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
মেহেরপুরসহ ৮ জেলায় জেলা প্রশাসক রদবদল
মেহেরপুরসহ ৮ জেলায় জেলা প্রশাসক রদবদল

বাংলাদেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিলেন সরকার। জেলাগুলো হলো-রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজার। রবিবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদকে রাজশাহীতে বদলী করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল জেলার প্রশাসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শাকিল আহমেদকে দিনাজপুর জেলায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সংযুক্ত উপ-সচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহ জেলায় এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপ-সচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুল রশিদ খানকে মাদারীপুর জেলায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঞাকে নাটোর জেলায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরেক আদেশে উক্ত ৮ জেলার জেলা প্রশাসক কে বিভিন্ন দায়িত্বে রদবদল করা হয়েছে। বলা হয়েছে- দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, নড়াইলের জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুর রহমানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে এবং মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে কৃষি মন্ত্রণালয়ে পদোন্নতি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category