• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর ১২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুর ১২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক
মেহেরপুর ১২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

মেহেরপুর শহরের থানা পাড়ায় অভিযান চালিয়ে ১২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল কাদির আকাশ ও মেহেদী হাসান নামের দুই যুবক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) দুপুরে থানা রোডের এস এ টেলিকমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আব্দুল কাদির আকাশ শহরের নতুনপাড়া এলাকার শাহারুলের ছেলে এবং মেহেদী হাসান আরজান আলীর ছেলে।

মাদকদ্রব‍্য সূত্রে জানা গেছে, আকাশ ও মেহেদি যোগসাজসে ওই টেলিকম থেকে টাপেন্টাডল ট‍্যাবলেট বিক্রি করে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রহমত আলীর নেতৃত্বে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এস এ টেলিকমে অভিযান পরিচালনা করে।

এসময় দোকানের ড্রয়ার থেকে ১২০ পিস টাপেন্টাডল ট‍্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category