• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানকে শোকজ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানকে শোকজ
মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আবদুল মান্নানকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করে জনসভা করায় বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান মেহেরপুর যুগ্ম ও জেল দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক কবির হোসেন এ কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন।

শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ইব্রাহিম শাহীন আপনার বিরুদ্ধে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে একটি লিখিত অভিযোগ করেছে।

অভিযোগে বলা হয়েছে, আপনি ১ ডিসেম্বর শুক্রবার আমঝুপি বাজারে সিরাজ মেম্বারের সারের দোকানের সামনে নির্বাচনী সভা করেছেন। সেখানে বক্তব্যের সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোটচোর বলে আখ্যায়িত করেছেন। এছাড়াও ৬ ডিসেম্বর বুধবার আশরাফপুর জনকল্যাণ ক্লাব এবং আশরাফপুর হঠাৎপাড়া জহিরের দোকানের সামনে আবারও নির্বাচনী সভায় অংশ নেন। সেখানে বক্তব্যও প্রদান করেন।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান করে যার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই আগামী ১৬ তারিখ শনিবার আপনাকে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।

এর আগে সরকারি প্রটোকলে নির্বাচনী জনসভায় উপস্থিত হওয়ার অভিযোগে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে একইভাবে শোকজ করেছিল নির্বাচনী অনুসন্ধান কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category