• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

মেহেরপুর হরিরামপুর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
মেহেরপুর হরিরামপুর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেহেরপুর হরিরামপুর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর বিল থেকে বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ। বাবু মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। মাদক সেবনের পাশাপাশি সে মাদকদ্রব্য বিক্রিও করতো। যেকারণে সীমান্তবর্তী এলাকায় তার প্রতিনিয়ত সে আসা-যাওয়া করতো।

স্থানীয় গ্রামবাসীরা জানায়, বুধবার সন্ধ‍্যার দিকে বাবুসহ চার যুবক অবৈধভাবে ভারতীয় ভুখন্ড বেষ্টগঞ্জে প্রবেশ করে। সেখান থেকে ফেরার পথে বিজিবি ক্যাম্পের টহল দলের সামনে পড়লে তারা সকলে বিলের পানিতে লাফ দেয়। এসময় তিনজন পানি থেকে সাঁতরে উপরে উঠলেও বাবু নিখোঁজ থাকে। পরে বিজিবি সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে যায়। বৃহস্পতিবার সকালে নিহত বাবুর পরিবারের লোকজন হরিরামপুরে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১১টার দিকে বিলের পাহারাদাররা এক যুবকের মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category