• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন, একজন শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক হবে সম্মানজনক, স্নেহ প্রবন এবং বন্ধুত্ব সুলভ। যদি শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক ভালো থাকে তাহলে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালোভাবে মনোযোগী হতে পারবে।

অভিভাবকরা আরো বলেন স্কুল ড্রেস পরে শিক্ষার্থীরা বাইরে ঘোরাঘুরি করে এবং তাদের সাথে দেখি একটি বাহিনী ছেলেরাও সঙ্গ দিচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে কোনভাবেই প্রতিষ্ঠানের বাইরে যেতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে হবে।

অভিভাবকরা বিদ্যালয়ের টয়লেট, বিদ্যালয়ের আঙ্গিনা এবং ক্লাসরুম অপরিষ্কার এবং শিক্ষকদের কোচিং বাণিজ্য সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানান।

এবিষয়ে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান করে বিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category