• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন গোল্ডকাপে শ্যামপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন গোল্ডকাপে শ্যামপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন গোল্ডকাপে শ্যামপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপে শ্যামপুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ট্রাইবেকারে ৫-৩ গোলে আমঝুপি ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।

ম্যাচের প্রথম থেকেই আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধে উভয় দল একাধিক সূযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমনের ধার বাড়ায়। তারপরও গোলশুণ্য থেকে খেলা শেষ হয়। খেলা গড়াই ট্রাইবেকারে। শ্যামপুর ইউনিয়ন পাঁচ শটেই গোল করতে সামর্থ হয়।অপরদিকে আমঝুপির একটি শট ঠেকিয়ে দেয় গোলরক্ষক শাওন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজীয়দের হাতে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। রানারআপ দল পায় ট্রফি ও নগদ ১৫ হজার টাকার প্রাইজ মানি। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন, খেলার মধ্য দিয়ে একজন মানুষের প্রকৃত মেধা বোঝা যায়। খেলা শেখায় নিয়মানুবর্তিতা। তরুণরা খেলার মধ্যে থাকলে মাদক ও অনলাইন জুয়াসহ নানা অপকর্ম থেকে দুরে থাকে। তাই পর্যায়ক্রমে মাঠে ফুটবল, ক্রীকেট, কাবাডি, ভলিবলসহ নানা ধরনের খেলার আয়োজন অব্যহত থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category