• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর ও গাংনী উপজেলা প্রশাসন এ আয়োজিত সেমিনার সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে নগর উন্নয়ন প্রকল্পের বিষয়ে অবগত করেন নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক সিনিয়র প্লানার আহমেদ আখতারুজ্জামান, প্রকল্প ব্যবস্থাপক ইয়ারুন নেছা খানম ও সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমারন হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category