• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে পিঠা উৎসব

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে পিঠা উৎসব
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে পিঠা উৎসব

মেহেরপুর জেলা প্রেসক্লাব ৭ম পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণে পিঠা উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে ক্লাবের নিজ কার্যালয়ে পিঠা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন।

এসময় তিনি বলেন, ভূমিষ্ট হওয়ার আগে থেকেই এই সংগঠনের সাথে আমার সম্পর্ক। এই সমাজে খুব চ্যালেজ্ঞিং পেশা হচ্ছে সাংবাদিকতা। যে সমাজে গণতন্ত্র থাকে না, যে সমাজ দারুণভাবে অসুস্থ সেই সমাজে আসলে মুক্ত চিন্তা চর্চা করা এবং সাংবাদিকতা চর্চা করা খুবই কঠিন কাজ। নানা চ্যালেঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়। কখনও শক্তিবানদের চ্যালেঞ্জের মুখোমুখি এবং অনেক বিরুপ পরিস্থিতির মুখোমুখি হতে হয় সংবাদকর্মীদের।

অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই প্রেস ক্লাব নিজ অবস্থানে দাঁড়িয়ে আছে। আগামীতেও সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মেহেরপুর জেলা প্রেস ক্লাব তার অবস্থান ধরে রাখবে সেই আশা ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা। ক্লাবের সদস্যদের আরও বস্তুনিষ্ঠ ও মানসম্মত নিউজ করার উপর গুরুত্ব আরোপসহ সাংবাদিকদের বেশী বেশী পড়ালেখা করে জানার পরিধি বাড়ানোর আহবান জানান।

এসময় মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী আনোয়ারুল হক কালু, জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের পরিচালক আলামিন হোসেন বকুলসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা পরবর্তীতে সাংবাদিক দিলরুবা ও খান মাহমুদ আল রাফিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category