• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের নতুন কমিটি: সভাপতি তোজাম্মেল, সম্পাদক মাহবুব

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের নতুন কমিটি: সভাপতি তোজাম্মেল, সম্পাদক মাহবুব
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের নতুন কমিটি: সভাপতি তোজাম্মেল, সম্পাদক মাহবুব

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১১টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মেহেরপুর জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও ভি নিউজের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুব চান্দু।

আগামী ২০ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর জেলা প্রেস ক্লাব কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক কালু। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি তোজাম্মেল আযম (যুগান্তর), সহ-সভাপতি নাসের চৌধুরী (নিউজ টাইমস), সাধারণ সম্পাদক মাহবুব চান্দু (মেহেরপুর প্রতিদিন / ভি নিউজ), যুগ্ম সম্পাদক এ সিদ্দিকী শাহীন (দিনের খবর / জবাবদিহি), অর্থ সম্পাদক দিলরুবা খাতুন (বাসস / প্রতিদিনের সংবাদ), গণযোগাযোগ সম্পাদক মো. তোফায়েল হোসেন (দৈনিক ইনকিলাব ও ঢাকা মেইল), দপ্তর সম্পাদক মাসুদ রানা (এশিয়ান এজ / আমাদের অর্থনীতি)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, ড. আমানুর আমান (ডেইলি সান ও দৈনিক বণিক বার্তা), মর্তুজা ফারুক রুপক (ভোরের কাগজ), সিরাজুদ্দোজা পাভেল (দৈনিক আমার সংবাদ), খান মাহমুদ আল রাফি (দৈনিক কালবেলা)।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক কালু নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে মেহেরপুর জেলা প্রেস ক্লাব আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category