• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য শান্তনা গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য শান্তনা গ্রেফতার
মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য শান্তনা গ্রেফতার

কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহানা ইসলাম শান্তনা গ্রেফতার হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর কল্যাণপুর বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

শাহানা ইসলাম শান্তনা কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য। তিনি গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলামের স্ত্রী। গেল পৌরসভা নির্বাচনের পর থেকে স্বপরিবারে ঢাকার কল্যাণপুরে বসবাস করছিলেন আশরাফুল ইসলাম।

শনিবার দিবাগত রাতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। চলমান ‘‘অপারেশন ডেভিল হান্ট” এর আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযানের সময় আশরাফুল ইসলাম বাসায় ছিলেন না।

এদিকে রোববার সকালে শান্তনাকে মিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়। ঢাকার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গতকালই আদালতে সোপর্দ করেছে বলে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তনার ঘনিষ্ট এক স্বজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category