• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট আয়োজনে এ সিদ্ধান্ত নেয় ইসি। সোমবার ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দপুর ২টা পর্যন্ত জেলার তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে হবে ভোট গ্রহণ।
জানা গেছে, সদর উপজেলায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী, গাংনী উপজেলা অডিটরিয়াম ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে স্ব স্ব উপজেলার ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, কেন্দ্রে পর্যবেক্ষণ ও সুষ্ঠ ভোটের স্বার্থে তিনটি করে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয় ও রিটার্নিং অফিসার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবেন। যে কোন ধরনের অনিয়ম ও ভোট প্রদানে কারচুপি হলে ভোট বন্ধ হবে বলে ইসি থেকে হুশিয়ার করা হয়েছে।
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দীতা করছে। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুস সালাম ও সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম রসুল। সদস্য পদে সদর উপজেলায় ৩ জন, গাংনীতে ৪ জন এবং মুজিবনগর উপজেলায় ৪ জন প্রার্থী রয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে সংরক্ষিত ওয়ার্ড ০১ এ প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। ২নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category