• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুর জেলা জমায়াতের সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দীনের ইন্তকাল

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
মেহেরপুর জেলা জমায়াতের সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দীনের ইন্তকাল
মেহেরপুর জেলা জমায়াতের সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দীনের ইন্তকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে মেহেরপুরের নিজ বাড়িতেই বার্ধ্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন পর গত শনিবার তিনি আমেরিকা থেকে মেহেরপুরে আসেন। এসেই জামায়াতে ইসলামী বাংলাদেশ এর দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি।

পারিবারিক জীবনে তিনি চার ছেলে ও চার মেয়ের জনক ছিলেন। আজ সকালে নিজ বাড়িতেই শ্রমিক কল্যাণ কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সকলকে বিদায় দিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ শরীরিক অবস্থা খারাপ হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যু কালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ অংখ্যগুনগ্রাহী রেখেগেছেন।

আলহাজ্ব ছমির উদ্দিনকে বলা হয় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর স্তম্ভ। জেল জুলুম ও নানা রকম নির্যাতন সহ্য করেও সুদীর্ঘ সময় থেকে তিনি জামায়াতের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন।

মরহুমের বড় ছেলে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় পু‌লি‌শের ক্রসফায়ার নাট‌কে নিহত হন তিনি।

আজ রাত সাড়ে ৮ টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পাশেই পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখাসহ অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category