• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল

মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ
মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা শাখার আংশিক এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সাজেদুর রহমান বিপ্লবকে সভাপতি ও সিনিয়র সহসভাপতি হয়েছেন তৌফিক এলাহী। সাধারণ সম্পাদক জারজিস ইউসুফ রুমি।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিজন আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মাকছুদুল হকের নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে মেহেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category