• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচী

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচী
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচী

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমনের নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি রমজান আলী, সাবেক যুগ্ম সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম, শরিফ রেজা পান্না, আতিক স্বপন, আসাদুজ্জামান লিটনসহ সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে বক্তারা বলেন, ১৫ বছর ধরে ক্রীড়া সংস্থার নির্বাচন নেই। কোন খেলাধুলা নেই। অনেকে হয়ত বুঝতে চাচ্ছে না। ভাবছে ফুটবল না খেললে কি হয়, ক্রিকেট না খেললে কি হয়। এই কি এমন হয় ভাবতে ভাবতে স্টেডিয়ামের অচল অবস্থা। এই অবস্থায় থাকলে পরবর্তী প্রজন্ম তারা খেলবে কিভাবে। আর তারা যদি না খেলে তারা মানুষ হবে কিভাবে। আজকের প্রজন্ম কিভাবে বেড়ে উঠছে আপনারা সবাই জানেন। অদ্ভুদ কিসিমের মানুষ তৈরী হচ্ছি আমরা। নেই কোন খেলাধুলা, আনন্দ নেই কোন বিনোদন।

আজকে এই প্রজন্মের অবস্থা ব্রয়লার মুরগির মত। কারণ খেলাধুলার চর্চা নেই। এই খেলাধুলা পরিচালনার জন্য যে সংস্থা সেই সংস্থা আজ মুখ থুবড়ে পড়ে আছে। কিছু স্বার্থন্বেষী মহল এটাকে অচল করে রেখেছে। যার কারণে আন্দোলন করলেও কোন সুফল মিলছে না। তাদের স্বার্থের জন্য আজ মেহেরপুরের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। অবিলম্বে নির্বাচন না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচী ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category