• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।
এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ৫ আগষ্টের পর তিনি চেয়ারম্যান পদ থেকে অপসারণ হন।

পুলিশের একটি সুত্রে জানা গেছে, এমএ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র্যাবের হাতে আটক হয়েছিলেন এমএ খালেক। জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই বসবাস করছিলেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category