• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫জন দালালের কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫জন দালালের কারাদন্ড
মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫জন দালালের কারাদন্ড

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ৫জন দালালকে আটক করে ৫দিনের বিনাশ্রম কারারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৯ মে) সকাল ১১টায় সহকারি কমিশনার রনী খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দন্ডিতরা হলেন পৌর শহরের দিঘিরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ, আলাল উদ্দিনের মেয়ে জেসমিন ও গোরস্থান পাড়ার মিঠুর স্ত্রী মোছাঃ খাজুরা খাতুন, সদর উপজেলার যাদবপুর গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ জামান, রাজাপুর গ্রামের ইজারুলের মেয়ে মোছাঃ সুমি খাতুন।

সহকারি কমিশনার রনী খাতুন বলেন, দালালরা রোগীদের বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। হাসপাতালে সকল ধরনের চিকিৎসার সুব্যবস্থা থাকলেও এসমস্ত দালালরা রোগীদের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে তাদের নিজ নিজ ল্যাবে গিয়ে পরীক্ষা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রামমান আদালত পরিচালনা করা হয়েছে। ভবিষৎতে হাসপাতালকে দালাল মুুক্ত রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ওসি সাইফুল ইসলাম সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category