• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মৃত্যু
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আছাদুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কর্মস্থলেই তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো: হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে নেওয়ার পর তাঁর পরীক্ষা নিরীক্ষার সময় পালস কাজ করছিলো না। হাসপাতালে পৌছানোর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আসাদুজ্জামান মেহেরপুর এলজিইডিতে ২০১৯ সাল থেকে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category