• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মুজিবনগরে ফেনসিডিলসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
মুজিবনগরে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক-১
মুজিবনগরে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক-১

মেহেরপুরের মুজিবনগরে ৬০ বোতল ফেনসিডিলসহ মো ইনসান বিশ্বাস নামের এক মাদক কারবারীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনসানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক ইনসান মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ

জয়পুর গ্রামের মাদক ব্যবসায়ী ইনসানের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় তার বসত ঘর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আসামী ইনসানের বিরুদ্ধে মুজিবনগর থানায় এফআইআর নং ৬, তারিখ ১৩ নভেম্বর ২০২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ধারা : ৩৬ (১) সরণির ১৪(গ)/৪১, মামলা নং জিআর ১৫২ মামলা রয়েছে।

এঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category