• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ৪৭ বোতল ফেনসিডিলসহ আটক ১

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
ফেনসিডিলসহ আটক ১
মুজিবনগরে ৪৭ বোতল ফেনসিডিলসহ আটক ১

মেহেরপুরের মুজিবনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সিরাজুল (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মুজিবনগর থানাধীন মানিকনগর গ্রামস্থ জনৈক জলিলের বাড়ির সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক কারবারী সিরাজুলকে আটক করে পুলিশ।

এ সময় তার স্বীকারোক্তিতে তার বহনকৃত একটি বস্তার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারী সিরাজুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাধীন মুন্সিপুর গ্রামের ছলেমানের ছেলে।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের উপর ভিত্তি করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেলের নির্দেশে ও নেতৃত্বে এস আই উত্তম কুমার, এস আই সাহেব আলী, এস আই বিপ্লব সহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

ওসি মেহেদি রাসেল জানান মাদকবিরোধী অভিযানে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে সিরাজুল নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category