• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

মুজিবনগরে বুলুয়ারা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
মুজিবনগরে বুলুয়ারা হত্যা মামলার প্রধান আসামি আহসান গ্রেফতার
মুজিবনগরে বুলুয়ারা হত্যা মামলার প্রধান আসামি আহসান গ্রেফতার

মুজিবনগরের মাঠে বুলুয়ারা হত্যা মামলার প্রধান আসামি মোঃ আসান আলী মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শরিয়তপুর জেলার সখিপুর থানাধীন চরকমরিয়া ইউনিয়নের মোল্লার হাট পেদা মার্কেটের নাজমুলের হোটেলের সামনে হইতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসান আলী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর হঠাৎপাড়া এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের একটি গমক্ষেত থেকে উদ্ধারকৃত বুলুয়ারা খাতুন নামের এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম দিকে ওই নারীর পরিচয় পাওয়া না গেলেও দিবাগত রাতেই ওই নারীর আত্মীয়রা তার লাশ শনাক্ত করে। বুলুয়ারা খাতুন গাংনী উপজেলার নিশিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী ছিলেন। স্বামী রফিকুল মারা যাওয়ার পর বুলু আরা কন্যা সন্তান ঘরে রেখে গত এক বছর পূর্বে প্রেমের সম্পর্কের জের ধরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আহসান আলীর সাথে বিয়ে করেন। বুলুয়ারা আহসান আলীর দ্বিতীয় স্ত্রী হিসাবে সংসার করে আসছিলেন। শনিবার (১৮ ফেব্রুয়ারী) বুলুয়ারা নিশিপুর গ্রামে তার মেয়ের সাথে দেখা করে দ্বিতীয় স্বামীর বাড়ি পিরোজপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে নিখোঁজ হন। গত (২০ ফেব্রুয়ারী) সোমবার দুপুর আড়াইটার দিকে মহাজনপুর গ্রামের একটি ইটভাটার কাছে গমক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশের একটি দল। লাশের ছবি দেখে তার পরিবার বুঝতে পারে সেটি বুলুয়ারার লাশ। এঘটনায় বুলুয়ারার ভাই বাদি হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৮। তারিখ:২১/০২/২০২৩ ইং।

এঘটনার পর থেকেই মামলার তদন্তকারী কর্মকর্তা মুজিবনগর থানা পুলিশের এসআই মোঃ আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ আসামী গ্রেফতার করার জন্য নিজ থানা এলাকাসহ জেলার বাহিরেও অভিযান পরিচালনা করে। পরবর্তীতে মেহেরপুর জেলার ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ যৌথভাবে চাঁদপুর, শরীয়তপুর, ঢাকাসহ বিভিন্ন এলাকার উদ্দেশ্যে অভিযানে বের হয়। অভিযান চলাকালে তথ্যপ্রযুক্তির সহায্যে ২৩ ফেব্রুয়ারি দুপুরে মেহেরপুর জেলার ডিবি পুলিশ, মুজিবনগর থানা পুলিশ ও শরিয়তপুর জেলার সখিপুর থানা পুলিশের সহায়তায় সখিপুর থানাধীন চর কমরিয়া ইউনিয়নের মোল্লার হাট পেদা মার্কেটে নাজমুলের হোটেলের সামনে থেকে আসান আলীকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category