• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মুজিবনগরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের সভা অনুষ্ঠিত

মামুন শেখ, মুজিবনগর:
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
মুজিবনগরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের সভা অনুষ্ঠিত
মুজিবনগরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের সভা অনুষ্ঠিত

মুজিবনগরে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ (PBGSI) স্কিমের আওতায় মুজিবনগরে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‎মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) অধীনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার হযরত আলী।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ। ‎সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পারফরমেন্স বেজড গ্র্যান্টস কার্যক্রমের বাস্তবায়ন, ফলপ্রসূতা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তর আলোচনা হয়। ‎বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফলের উন্নয়ন, এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

‎উল্লেখ্য, এই স্কিমের আওতায় নির্ধারিত মানদণ্ড পূরণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে কর্মদক্ষতার ভিত্তিতে আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। এটি দেশের মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে ২০ জনকে পে চেক এর মাধ্যমে অনুদান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category