• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মুজিবনগরে পানিবন্দী ৩৫টি পরিবার, চরম দুর্ভোগে মানুষ ও গবাদিপশু

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬
মুজিবনগরে পানিবন্দী ৩৫টি পরিবার, চরম দুর্ভোগে মানুষ ও গবাদিপশু
মুজিবনগরে পানিবন্দী ৩৫টি পরিবার, চরম দুর্ভোগে মানুষ ও গবাদিপশু

একদিনের টানা বর্ষণে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের খাঁ পাড়ায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গ্রামটির প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের ভেতর ও বাড়ির আঙিনায় হাঁটু সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ছোট ছোট শিশুদের নিয়ে থাকা পরিবারগুলো। বাড়ির ভেতরে হাঁটু সমান নোংরা পানি জমে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা পানিবাহিত রোগের আশঙ্কায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন অভিভাবকেরা।

কেবল মানুষই নয়, তীব্র ভোগান্তিতে পড়েছে গৃহপালিত পশুপাখিও। গোয়ালঘরে পানি উঠে যাওয়ায় গবাদিপশু রাখার মতো কোনো শুকনো জায়গা অবশিষ্ট নেই। পশুপাখির খাদ্যসংকট ও বাসস্থান নিয়ে এক প্রকার নিরুপায় হয়ে পড়েছেন বাসিন্দা ও সাধারণ কৃষকেরা।

সরেজমিনে রশিকপুর গ্রামের খাঁ পাড়ায় গিয়ে দেখা যায়, পাড়ার প্রতিটি বাড়িই এখন পানির নিচে। রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক চলাচলের কোনো উপায় নেই। খাঁ পাড়ার ঠিক পাশেই অবস্থিত গায়েরকোল মাঠ। মাঠটি তুলনামূলকভাবে বেশ উঁচু হওয়ায় বৃষ্টির সমস্ত পানি তীব্র বেগে নেমে আসে এই নিচু পাড়াটিতে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পুরো পাড়াটি এখন এক প্রকার পুকুরে পরিণত হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, প্রতি বছরই বৃষ্টির মৌসুমে তাদের এই নিয়তি বরণ করতে হয়। গায়েরকোল মাঠের পানি নিষ্কাশনের জন্য দ্রুত একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বা কালভার্ট নির্মাণ করা না হলে এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পাওয়া সম্ভব নয়। জলাবদ্ধতার স্থায়ী নিরসন এবং পানিবন্দী পরিবারগুলোর সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

এবিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category